বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বন্দরে পারিবারিক কলহের জেরে নারী খুন: জামাতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ‘পারিবারিক কলহের জেরে’ এক নারী খুন হয়েছেন তার মেয়ের বাসায়। এ ঘটনায় জড়িত সন্দেহে তার জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে নগরীর বন্দর থানার কলসীদীঘির পাড়ের একটি বাসা থেকে রুমা আক্তার ওরফে মঞ্জুরা বেগমের (৫৫) লাশ উদ্ধার করা হয় বলে বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান।

আজ সোমবার মঞ্জুরার জামাতা মো. আজিমকে (৫৩) ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আজিম পুরনো ভবন ভাঙার কাজ করতেন। তার বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ পাড়ায়। শহরের কলসীদীঘির পাড় এলাকায় স্ত্রী পারভীন আক্তারকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

ওই বাসায় গত দুইমাস ধরে তার শাশুড়ি মঞ্জুরা এসে ছিলেন, যা আজিমের ‘পছন্দ ছিল না’ বলে পুলিশের ভাষ্য।

ওসি সঞ্জয় বলেন, তার সংসারে শাশুড়ির এসে থাকার বিষয়টি আজিম মানতে পারছিলেন না। এ নিয়ে স্ত্রী পারভীনের সঙ্গে তার ঝগড়া হত। পোশাককর্মী পারভীন রোববার সকালে কারখানায় বেরিয়ে যাওয়ার পর আজিম তার শ্বাশুড়ি মঞ্জুরাকে মারধর করে। মঞ্জুরা ওই ঘটনা মেয়ে পারভীনকে মোবাইলে জানিয়ে দেয়।

আজিম-পারভীনের মেয়ে জান্নাতুল কাছেই এক বাসায় স্বামীর সঙ্গে থাকেন। ওইদিন সন্ধ্যায় জান্নাতুল বাবার বাসায় এসে দেখেন, ঘরের দরজা খোলা।

ঘুরে ঢুকে তিনি দেখেন, তার নানী বিছানায় বসে আছেন, কিন্তু একটি ওড়না দিয়ে তার গলা প্যাঁচানো এবং ওই ওড়নার এক অংশ জানালার সঙ্গে বাঁধা আর মুখে রক্তের ছাপ।

জান্নাতুল তখনই তার মাকে ফোন করে ওই খবর দেন এবং বাবাকে ফোন করলে তার মোবাইল বন্ধ পান বলে জানান ওসি।

পরে পুলিশ খবর পেয়ে ওই বাসায় গিয়ে লাশ উদ্ধার করে। মঞ্জুরার ছেলে মো. জুয়েল তার দুলাভাই আজিমকে আসামি করে মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...