বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে ১০টি বড় উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে দ্বিপক্ষীয় এবং একান্ত বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে মার্কিন কোম্পানি বোয়িংয়ের উড়োজাহাজই বেশি। ইউরোপীয় কোম্পানি এয়ারবাস থেকে এবারই প্রথম উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ।

ফরাসি কর্মকর্তারা বলছেন, এয়ারবাস থেকে এ৩৫০ বড় উড়োজাহাজ কেনার চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে এয়ারবাসের চুক্তি হবে।

যৌথ বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, ইউরোপিয়ান উড়োজাহাজ শিল্পের প্রতি আপনাদের আস্থার প্রতি ধন্যবাদ জানাই। ১০টি এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতিটা গুরুত্বপূর্ণ।

পাঁচ দশকের পুরনো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে ২০টির বেশি উড়োজাহাজ, যার বেশিরভাগই মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানির বোয়িং এর। এগুলোর অর্ধেকের বেশি বড় উড়োজাহাজ এবং কিছু আছে ড্যাশ-৮ টার্বোপ্রপ।

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার ইচ্ছে থাকলেও প্রাথমিকভাবে দুটো উড়োজাহাজের অর্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

তিনি বলেন, ধাপেধাপে আমরা ১০টি উড়োজাহাজ কেনার কথা বলেছি। এ বিষয়টি এখন কারিগরি কমিটি মূল্যায়ন করছে। উড়োজাহাজগুলো নতুন ও পুরনো রুটে ব্যবহার করা হবে। প্রত্যেক দেশের বহরেই এয়ারবাস ও বোয়িংয়ের উড়োজাহাজ রয়েছে। আমাদের বোয়িং থাকলেও এয়ারবাসের একটি উড়োজাহাজও নেই।

যাত্রীবাহী বড় উড়োজাহাজের চাহিদা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। ব্রিটেন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কানাডাসহ বিশ্বের ২গটি গন্তব্যে উড়োজাহাজ পরিচালনা করে বাংলাদেশের পতাকাবাহী এ বিমান পরিবহন সংস্থা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...