বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মরক্কোর ভূমিকম্প: আতঙ্কে বাইরে রাত কাটাচ্ছেন বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

মরক্কোয় প্রাণঘাতী ভূমিকম্পের উৎপত্তিস্থলের নিকটবর্তী শহরগুলোর অনেক বাসিন্দা তাদের ঘরবাড়িকে আর নিরাপদ ভাবতে পারছেন না, রাত কাটাচ্ছেন বাইরে।

৬ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে তাদের ঘরবাড়ি হয় ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা পরবর্তী কয়েক ঘণ্টার বা কয়েক দিনের মধ্যে একটি পরাঘাত তাদের দুর্বল হয়ে যাওয়া বাড়িকে ধসিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

শুক্রবার রাতের ওই ভূমিকম্প ইতোমধ্যে দুই হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

১৯০০ সালের পর এত শক্তিশালী আর কোনো ভূমিকম্প দেশটিতে হয়নি। ফলে অনেকেই ভয়ঙ্কর মানসিক ধাক্কা খেয়েছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৭০ কিলোমিটার উত্তরপূর্বের গুরুত্বপূর্ণ শহর মারাকেশে অনিশ্চয়তা ঘিরে ধরেছে। নগরীর বহু পরিবার রোববার রাতও বাইরে কাটিয়েছেন।

শহরের বাসিন্দা মোহাম্মদ আয়াত এলহাজ (৫১) শুক্রবার ভূমিকম্পের পর থেকে পরিবার নিয়ে বাইরে থাকছেন। নগরীর ঐতিহাসিক মেদিনা এলাকার কাছে তার বাড়ির দেয়ালে ফাটল ধরেছে।

তিনি বলেন,  আমি ওখানে ঘুমাতে পারি না। আমার বাড়িতে ফেরা সম্ভব কিনা তা যাচাই করার জন্য একজন বিশেষজ্ঞ পাঠাতে বলছি কর্তৃপক্ষকে। যদি কোনো ঝুঁকি থাকে তাহলে আমি আর ওই বাড়িতে ফিরে যাব না।

ভূমিকম্পের পর মরক্কোর অনেক অংশেই লোকজন শুক্রবার রাতটি বাইরে কাটান। এরপর অনেকে নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও ফেরেননি বহু মানুষ।

শনিবার রাতে মারকেশের প্রধান চত্বরে রাত কাটিয়েছেন অনেকে। তাদের একজন নূরদ্দীন লাহবাবি (৬৮), তিনি তার চার সন্তান নিয়ে এখানে থাকছেন, খাওয়াদাওয়া করছেন রেস্তোরাঁয়।

তিনি বলেন, এটি খুব বেদনাদায়ক অভিজ্ঞতা। যখন আপনার ভাই বা বোনের ক্ষেত্রেও এরকম ঘটে, এটা সত্যিই খুব বেদনাদায়ক অভিজ্ঞতা।

তার বাবার পাশ থেকে ১১ বছরের বালিকা জওয়া জানান, অপরিচিত মানুষজনের আশপাশে ঘুমাতে তার অস্বস্তি লাগে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...