বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দ্বিপক্ষীয় বৈঠকে ম্যাক্রোঁ ও হাসিনা

চট্টগ্রাম নিউজ ডটকম

তিন দশকের মধ্যে প্রথম ফরাসি প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফররত ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নূর এলাহী মিনা জানান, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সরকারপ্রধানের কার্যালয়ে পৌঁছান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের টাইগার গেইটে ফরাসি রাষ্ট্রপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক শেষে দুই নেতা একান্ত বৈঠকও করবেন।

দুই নেতার বৈঠকে মহাকাশ প্রযুক্তি, প্রতিরক্ষা ক্রয়, জাতিসংঘ শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক স্থিতিশীলতা, মানবাধিকার, নির্বাচন ও ইন্দো প্যাসিফিক ইস্যুর মত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি স্যাটেলাইটের জন্য রেডার এবং উড়োজাহাজ কেনার বিষয়ে দুটি এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য একটি সম্মতিপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে দুই নেতা যৌথ প্রেস ব্রিফিংয়ে আসবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দর্শনার্থী বইয়েও সই করবেন ফরাসি প্রেসিডেন্ট।

দিল্লিতে উন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ সম্মেলনে যোগদান শেষে দ্বিপক্ষীয় সফরে রোববার রাতে ঢাকায় পৌঁছান ম্যাক্রোঁ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। রাতে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...