বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ডাকাতি মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া থানার হাইদগাঁও সাতগাছিয়া মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আছহাব উদ্দিনের নেতৃত্বে বোয়ালখালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রিযাউল জব্বার ও বোয়ালখালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামসহ বোয়ালখালী থানার সংগীয় টিম।

গ্রেফতারকৃত বখতিয়ার উদ্দিন (৪৮) বোয়ালখালী পৌরসভা পশ্চিম গোমদন্ডী ইউছুপ সওদাগরের বাড়ীর আবু তাহেরের পুত্র।

বোয়ালখালী থানা সূত্রে জানা যায়, বোয়ালখালী থানার মামলা নং ২(৮) ২০১৫ ধারা ৩৯২ দণ্ডবিধি তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। রায়ের পর থেকে বখতিয়ার পলাতক ছিলেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আছহাব উদ্দিন বলেন, বখতিয়ার উদ্দিনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের পর আগামীকাল (১১ সেপ্টেম্বর) সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...