বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চায়ের নিলামে অনলাইন পদ্ধতির বিকল্প নেই: চা বোর্ডের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দেশের চা নিলাম ও বিপণন কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল করতে পূর্ণাঙ্গ অনলাইন নিলাম পদ্ধতি চালুর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।

রবিবার নগরীর আগ্রাবাদে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি) আয়োজিত ‘অনলাইনে চা এর নিলাম’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন,  দেশের চা নিলাম ও চায়ের বিপণন কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে পূর্ণাঙ্গভাবে অনলাইন নিলাম সিস্টেম চালুর কোনো বিকল্প নেই।

এক্ষেত্রে ক্রেতাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং অনলাইন নিলাম কার্যক্রমের সাথে তাদের অভ্যস্ত করে তুলতে হবে। এজন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে তা বাস্তবায়ন করতে হবে।”

কর্মশালায় চা বোর্ড চেয়ারম্যান বলেন, পূর্ণাঙ্গভাবে নিলাম চালুর বিষয়ে টিটিএবিসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইতোমধ্যে চট্টগ্রাম নিলাম কেন্দ্রে প্রতিটি নিলামে স্বল্পপরিসরে অনলাইনে চা নিলাম করা হচ্ছে।

সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পূর্ণাঙ্গ অনলাইন টি অকশন চালু এখন সময়ের দাবি।

কর্মশালায় বক্তারা অনলাইন চা নিলামের নানা সুবিধা ও কারিগরি বিষয় তুলে ধরেন এবং এই প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন।

টিটিএবি’র চেয়ারম্যান শাহ মাঈনুদ্দীন হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ টি এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এ এ মাসরুর উপস্থিত ছিলেন।

চা বাগান মালিক, ক্রেতা ও ব্রোকাররা কর্মশালায় অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...