বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মামলা তুলে নেওয়ার দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যে দুটি মামলা করেছে, তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে ‘সাধারণ শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সেখানে মামলা প্রত্যাহারসহ চার দফা দাবি জানান শিক্ষার্থীরা।

তাদের দাবি চারটি হলো, শিক্ষার্থীদের নামে দেওয়া অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার, আহত শিক্ষার্থীদের পরিপূর্ণ সুস্থতার ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া, শাটল ট্রেনে সবার সিট নিশ্চিত করা, ফিটনেসবিহীন বগি ও ইঞ্জিন সংস্কার করা এবং বিশ্ববিদ্যালয় মেডিকেলে অভিজ্ঞ চিকিৎসক ও পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা।

অবস্থান কর্মসূচি শেষে তারা প্রক্টরের কাছে স্মারকলিপি দেন। এরপর এসব দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার রাতে নগরী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চৌধুরীহাট স্টেশনের কাছে পৌঁছালে সেখানে একটি ভেঙে পড়া গাছের সাথে ধাক্কা খায় ট্রেনের ছাদে থাকা শিক্ষার্থীরা। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।

রাতেই শিক্ষার্থীদের একাংশ উপাচার্যের বাসভবনে গিয়ে সেখানে ভাংচুর চালায়। তার পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি দল বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে গিয়ে সেখানে থাকা শিক্ষকদের বেশ কয়েকটি বাস ভাংচুর করে।

এ সময় সেখানে থাকা ২৪টি বাস, ১৫টি মাইক্রোবাস ও প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়।

এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবেও হামলা চালায়। সেখানে আসবাবপত্র ভাংচুর করে। সেখানে থাকা শিক্ষকরা একটি কক্ষে আশ্রয় নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...