বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বিএনপিকে ‘সুষ্ঠুভাবে’ রাজনীতি করার পরামর্শ শামীম ওসমানের

চট্টগ্রাম নিউজ ডটকম

ধ্বংসাত্মক’ কর্মকাণ্ড পরিহার করে বিএনপিকে ‘সুষ্ঠুভাবে’ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

এ সময় আওয়ামী লীগের এই সংসদ সদস্য হুঁশিয়ারি দিয়ে বলেন, এমনিতেই তো আমাকে গডফাদার কয়। বিএনপি-জামায়াতের কাছে ডাইরেক্ট ম্যাসেজ দিচ্ছি, নারায়ণগঞ্জে যারা জাতির পিতার কন্যাকে গালি দিচ্ছেন; একদম সাবধান, এত কঠোর জবাব দেওয়া হবে যে উঠে দাঁড়াতে পারবেন না।

আমরা কিন্তু বিকলাঙ্গ না। আমাদের কোনো বিশেষ সাহায্য লাগে না। পুলিশ, বিডিআর, র্যাবের প্রয়োজন হয় না। এতদিন ধৈর্য ধরেছি, সামনে আর ধৈর্য ধরা হবে না।

আজ শনিবার বিকালে নগরীর চাষাঢ়ায় রাইফেলস্ ক্লাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বিএনপির উদ্দেশে বলেন, রাজনীতি করতে চাইলে সুষ্ঠুভাবে করেন। কিন্তু গাড়িতে আগুন দেবেন, মানুষ পুড়িয়ে মারবেন, নেত্রীকে খারাপ গালি দেবেন এবং কিছু হইলে, জনগণ যদি নির্দেশ দেয়, তাহলে কারও বাড়িঘর রক্ষা পাবে না। পরের চিন্তা পরে করমু।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, সামনে খারাপ সময় আসতেছে। আপনাদের সবার হাত জোড় করি, পা জোড় করি, এই সময়টায় আপনারা সবাই এক থাকেন।

এ সময় ১৬ সেপ্টেম্বর শহরে জনসভার ঘোষণা দেন শামীম ওসমান। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...