বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

টাঙ্গাইলে ভেঙে যাওয়া বেইলি ব্রিজ পরিদর্শনে তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের দেলদুয়ারে বালুবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়া একটি বেইলি ব্রিজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ শনিবার বিকালে তিনি ব্রিজটি পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, আমি সড়ক ও যোগাযোগ মন্ত্রাণালয়ে যোগাযোগ করেছি। সড়ক ও জনপথ বিভাগের সাথেও যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হবে। এ সড়কে শীঘ্রই যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।

সাবেক এ প্রতিমন্ত্রী আরও বলেন, ২০১৭ সালেও ব্রিজটি একইভাবে ভেঙে পড়েছিল। দ্রুত সময়ে সংস্কার করেছিলাম। এবারও দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার করা হবে।

পরিদর্শনকালে তারানা হালিমের সঙ্গে ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য আবুল কালাম আজাদ (মঈন সিদ্দিকী), দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খ. বজলুর রশিদ পটলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রহুল আমীন খান, দপ্তর সম্পাদক জুয়েল নির্বর, সদস্য মীর মনোয়ার হোসেন।

গত শুক্রবার রাতে টাঙ্গাইল-দেলদুয়ার প্রধান আঞ্চলিক সড়কের দুল্যা নামক স্থানে বেইলি ব্রিজটি বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ে। এতে টাঙ্গাইলের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শনিবার দুপুরের পর থেকে ব্রিজটি সংস্কার কাজ শুরু করে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...