বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাইডেন-শেখ হাসিনার সেলফি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শনিবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যার সাথে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের ছবি তোলার এই দৃশ্য বিশ্বের প্রভাবশালী একাধিক গণমাধ্যমে বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ হোসেনের সাথে বাইডেনের সেলফি তোলা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘বাইডেন যখন সেলফি তোলেন’ শিরোনামে প্রতিবেদনে বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ জি-২০ সম্মেলনে সেলফি তোলার জন্য একটি মুহূর্ত শেয়ার করছেন।

বিবিসির জি-২০ সম্মেলনের লাইভ কাভারেজে এই সেলফি পোস্ট করে লেখা হয়েছে, এমনকি বিশ্ব নেতারাও একটি ভালো সেলফি এড়াতে পারেন না, আমরা ধারণা করি!

ভারতের বার্তা সংস্থা এএনআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তোলা সেলফি পোস্ট করেছে। এর ক্যাপশনে লেখা হয়েছে, ভারতে জি-২০। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে জি-২০ সম্মেলনের ভেন্যুতে সেলফি তোলার দারুণ এক মুহূর্ত ভাগাভাগি করে নিচ্ছেন।

বাইডেনের সাথে জি-২০ অনুষ্ঠানস্থলে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। তিনি লিখেছেন, নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চমৎকার গল্প হয়েছে। সম্প্রসারিত জনস্বাস্থ্যের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যসেবা এবং শিক্ষাব্যবস্থায় স্কুল সাইকোলজিস্টদের ভূমিকার গুরুত্ব নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি।

ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে শনিবার ও রোববার (৯ ও ১০ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী জি-২০ সম্মেলন শুরু হয়েছে। জোটের সদস্যদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে বাইডেন ছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ অন্যান্য বিশ্বনেতারা অংশ নিয়েছেন।

বাংলাদেশ জি-২০ জোটের সদস্য নয়। তবে ভারতের আমন্ত্রণে নয়াদিল্লিতে এবারের সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...