বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বেই নারীর ক্ষমতায়ন হয়েছে: আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

লোহাগাড়া উপজেলায় নারী সমাবেশে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন হয়েছে বলেই দেশে আজ সবক্ষেত্রে নারীরা সাহসী ও যোগ্য ভূমিকা রাখতে পারছে।

সচিব থেকে মেজর জেনারেল প্রতিটি পেশায় নারীদের সফল পদচারণায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। এর রূপকার হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনিই আমাদের সবচেয়ে বড় শক্তি, বড় সাহস। দেশের এই অগ্রগতি অব্যাহত রাখার জন্য আবারো নৌকায় ভোট দিতে হবে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলা জাগ্রত নারী সমাজ আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এইসব কথা বলেন।

নারী নেত্রী নাসিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা ফরিদ আহমেদ, মাস্টার ফারুক, শাহজাহান, সাজ্জাদুর রহমান দুলাল, সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন মিঠুন, জায়েদ বিন কাশেম নারী নেত্রী জাকিয়া সুলতানা, শারমিন আক্তার, রেহানা আক্তার, দুলালী কর্মকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম আমিন আরো বলেন, অতীতে যারা ক্ষমতায় গিয়ে লুটপাট করে দেশকে দূর্ণীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, জঙ্গীবাদ কায়েম করেছে, আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে তাদের এই দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।

তিনি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই লুটেরা দেশ বিরোধী শক্তিকে প্রতিহত করে আবারো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...