বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জোরারগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ, ৩৪টি অটোরিকশার ব্যাটারি ও একটি পিকআপসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার মো. শাহ আলমের ছেলে মো. হক (২৩), একই উপজেলার আলমগীর হোসেনের ছেলে সাইফুল হক ওরফে রনি (২৪), নারায়ণগঞ্জ জেলার আবদুর রহিমের ছেলে চাঁন মিয়া (২৮) ও সুনামগঞ্জ জেলার তারা মিয়ার ছেলে সিজিল মিয়া ওরফে সোহাগ (৩০)।

র‍্যাব জানায়, আটকরা মহাসড়ক ও আন্তঃজেলা ডাকাতির সঙ্গে জড়িত। এ দলের বেশিরভাগ সদস্য চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী সাধারণ মানুষের চলাচলের স্থানে পথচারীকে আটকে অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা নিয়ে নেয়। পরে এসব মালামাল তারা ঢাকায় নিয়ে যায়। আটক মো. হকের বিরুদ্ধে চট্টগ্রামের জোরারগঞ্জ ও সীতাকুণ্ড থানায় ডাকাতি, মাদক, চুরি, হত্যাচেষ্টা ও অস্ত্রসহ মোট ২০টি মামলা রয়েছে। এছাড়া সাইফুল হক ওরফে রনির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় চুরি, হত্যাচেষ্টা ও মাদকসহ মোট ৪টি মামলা রয়েছে।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডাকাতির কথা স্বীকার করেছেন। জব্দকৃত মালামালসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...