বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

প্রিগোজিনকে খুন করেছেন পুতিন, দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ওয়াগনার গ্রুপের বিদ্রোহী প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পেছনে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে নিজের এ বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি জেলেনস্কি।

প্রিগোজিন গত মাসে মস্কোর কাছে এক রহস্যময় বিমান দুর্ঘটনায় তার শীর্ষ সহযোগীসহ নিহত হন।

শুক্রবার কিইভে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের বিষয়ে প্রশ্ন করা হলে আকস্মিকভাবে জেলেনস্কি বলেন, “সত্য হচ্ছে, তিনি প্রিগোজিনকে হত্যা করেছেন-অন্তত আমাদের সবার কাছে যে তথ্য আছে, তা এটিই বলছে। পাশাপাশি এটি তার বাস্তব সংগতির কথাও বলছে, তিনি যে দুর্বল, সেই সত্যই তুলে ধরেছে।”

জুনে রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে সংক্ষিপ্ত এক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন প্রিগোজিন। ১৯৯৯ সালে পুতিন রাশিয়ার ক্ষমতায় আসার পর থেকে এই বিদ্রোহ ছিল তার বিরুদ্ধে জানানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে শেষ হওয়া এই বিদ্রোহকে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘পেছন থেকে ছুরি মারা’ বলে অভিহিত করেছিলেন পুতিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...