বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত প্রায় তিনশ

আন্তর্জাতিক ডেস্ক

শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানল আফ্রিকার দেশ মরক্কোয়, এতে নিহত হল তিনশর মতো মানুষ।

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে মারাকেশ শহর থেকে ৭১ কিলোমিটার দক্ষিণপশ্চিমে হাই অ্যাটলাস পর্বতমালায় ভূমিকম্পটির উৎপত্তি।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

মরক্কোর জিওফিজিক্যাল কেন্দ্র জানিয়েছে, হাই অ্যাটলাস পর্বতের ইঘিল এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি আর এর মাত্রা ছিল ৭ দশমিক ২। মূল ভূমিকম্পের ১৯ মিনিট পর একটি পরাঘাতও হয়।

এই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে। বড় বড় শহরগুলোর আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারাকেশ শহর ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় মানুষের মৃত্যু হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, আল-হাওজ, মারাকেশ, ওয়ারজাজাত, আজিলাল, শিশাওয়াহ ও তারউদন্ততে ২৯৬ জন নিহত হয়েছেন।

ভূমিকম্পে আরও ১৫৩ জন আহত হয়েছেন আর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পার্বত্য এলাকায় অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে আর সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের নিকটবর্তী বড় শহর মারাকেশের বাসিন্দারা জানিয়েছেন, পুরনো শহরে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে, এলাকাটি ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যের অংশ।

স্থানীয় টেলিভিশনে প্রদর্শিত ছবিতে একটি মসজিদের মিনার ধসে ধ্বংসস্তূপসহ কয়েকটি গাড়ির ওপর পড়ে থাকতে দেখা গেছে। গাড়িগুলো দুমড়েমুচড়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...