বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে: আমু

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।

তিনি আজ শুক্রবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ডেঙ্গু প্রতিরোধ’ বিষয়ক।জনসচেতনতামূলক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

ঝালকাঠি জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব ধরনের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।

২০০৮ সালে ক্ষমতায় আসার তিনি (শেখ হাসিনা) কমিউনিটি ক্লিনিকের কাজ সম্পন্ন করার মধ্যদিয়ে বাংলার মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন।

গ্রামের মানুষ এখন নিজগ্রামে চিকিৎসা নিতে পারছেন। কমিউনিটি ক্লিনিকের জন্য আন্তর্জাতিকভাবে প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত এবং সম্মানিত করা হয়েছে।

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু হাসপাতালের চিকিৎসকরা ডেঙ্গু মোকাবেলা করতে পারবে না । ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে।

মানুষকে সচেতন করে শহর গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করতে হবে। তাহলে ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধ করা সম্ভব হবে।’ অনুষ্ঠানে জেলা উপজেলার কর্মরত ডাক্তার নার্স ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

আরও পড়ুন

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...