বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

শাটল ট্রেন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ চবি উপাচার্যের

চট্টগ্রাম নিউজ ডটকম

শাটল ট্রেন দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার। তিনি বলেছেন,  এমন ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মর্মাহত।

তবে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা সমাধানের দাবি, ভাংচুর ও অগ্নিসংযোগের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুপস্থিতি ও ভাংচুরে দায়ীদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি উপাচার্য।

সংবাদ সম্মেলন শেষে এসব বিষয়ে জানতে উপাচার্যের মোবাইলে ফোন করা হলেও তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। শুক্রবার বিকালে উপাচার্যের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হয়।

বৃহস্পতিবার রাতে নগরী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চৌধুরীহাট স্টেশনের কাছে পৌঁছালে সেখানে একটি ভেঙে পড়া গাছের সাথে ধাক্কা খায় ট্রেনের ছাদে থাকা শিক্ষার্থীরা। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।

এ ঘটনায় আহত ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে তিনজন আছেন আইসিইউতে, যাদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সহপাঠীরা আহত হওয়ার পর বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় মূল ফটকে তালা দেওয়া, পুলিশ বক্সের আসবাব ভাঙা, উপাচার্যের বাসভবনে ভাংচুর, পরিবহন পুলে রাখা শিক্ষকদের গাড়ি ভাংচুর ও শিক্ষক ক্লাবে ভাংচুরের ঘটনা ঘটে।

শুক্রবারের সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, ভাংচুর এবং বিশৃঙ্খলার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মামলায় আসামি কাদের করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানেন না।

উপাচার্য শিরীণ আখতার বলেন,  সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি যারা করেছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ৩টি মামলা করা হয়েছে। রোববার থেকে স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে।

শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার সমাধানের বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে উপস্থিত সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, “শাটল তো চলছেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য বেনু কুমার দে, সিন্ডিকেট সদস্য ড. আবুল মনসুর, সিন্ডিকেট সদস্য অধ্যাপক খায়রুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...