শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

‘অনুমতি ছাড়া’ সমাবেশের চেষ্টা: জামায়াতের ৪৬ জন আটক

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনপ্রবর্তন, মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় বাধাসহ নানা ইস্যুতে রাজধানীতে জামায়াতের মিছিল বের করাকে কেন্দ্র করে দলটির ৪৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার যাত্রাবাড়ীতেএই ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিছিলটি বের হয় যাত্রাবাড়ী কাঁচাবাজার থেকে।

মিছিল শেষে সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সহকারী মুহাম্মদ সাইফ।

তার দাবি, পুলিশ অতর্কিত হা*ম*লা চালায়। তারা গুলির পাশাপাশি কাঁদানে গ্যাসও ছুড়েছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে অসংখ্য নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল ইসলাম বলেন, তারা (জামায়াত) বিনা অনুমতিতে মিছিল বের করেছে, রাস্তা আটকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারা গাড়ি ভাঙচুর করেছে, ককটে বিস্ফোরণ ঘটিয়েছে। এ জন্য আমরা ৪৬ জনকে আটক করেছি। তাদের সবার বিরুদ্ধে মামলা হবে।

এক দশক পর গত ১০ জুলাই ঢাকা মহানগর পুলিশ জামায়াতকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি দেয়। এরপর দলটিকে আর মিছিল সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে অনুমতি ছাড়াই কর্মসূচি পালনের চেষ্টা করছে দলটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...