শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

শুক্রাণু-ডিম্বাণু ছাড়াই ‘মানব ভ্রুণের পূর্ণাঙ্গ মডেল’ তৈরি

নিউজ ডেস্ক

ডিম্বাণু, শুক্রাণু কিংবা গর্ভাশয় ব্যবহার না করেই ‘মানব ভ্রুণের পূর্ণাঙ্গ মডেল’ তৈরি করেছেন গবেষকরা, যার মাধ্যমে মানব প্রজনন প্রক্রিয়া ও উন্নত ফার্মাসিউটিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় আরও অগ্রগতির পথ তৈরি হল।

ইসরায়েলের ওয়েইজম্যান ইনস্টিটিউটের গবেষকরা বলছেন, মানব শরীরের স্টেম সেল ব্যবহার করে তারা এই ‘ভ্রুণ মডেলের’ উন্নয়ন ঘটিয়েছেন, যা দেখতে ১৪ দিনের বাস্তব ভ্রুণের মতই।

এমনকি এটি হরমোনও নিঃসরণ করছে, যার মাধ্যমে গবেষণাগারে প্রেগন্যান্সি পরীক্ষার ফল পজিটিভ আসছে।

এই ভ্রুণ মডেল তৈরির উদ্দেশ্য হল মানুষের জীবনের একেবারে শুরুর দিকের মূহূর্তগুলো কার্যকর উপায়ে বোঝা। একটি শুক্রাণু ও ডিম্বাণুর নিষেক ঘটার পর থেকে প্রথম সপ্তাহে শরীরে নাটকীয় পরির্ব্তন ঘটতে থাকে।

বিভিন্ন কোষ থেকে গর্ভাশয়ে এমন কিছু তৈরি হয়, যা পরে মানব শিশুর আকার ধারণ করে। গুরুত্বপূর্ণ এই সময়ে গর্ভপাত বা জন্মগত নানা ত্রুটির অনেক বেশি সম্ভাবনা থাকে। কিন্তু শুরুর দিকে এই সমস্যাগুলো তেমন একটা বোঝা যায় না।

ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের অধ্যাপক জ্যাকব হান্না বলেন, “এই ভ্রুণ মডেল হল একটি ‘ব্ল্যাক বক্স’ এবং এটি গতানুগতিক কিছু নয়…আমাদের জ্ঞান খুব সীমিত।”

ভ্রূণ গবেষণা যৌক্তিক ও প্রযুক্তিগতভাবে নানা সমস্যায় ভরা। যদিও এখন বাস্তব ভ্রুণ বিকাশের প্রক্রিয়া অনুসরণ করে ভ্রুণ গবেষণায় দ্রুত উন্নয়ন ঘটেছে।

নেচার জার্নালে প্রকাশিত ইসরায়েলি গবেষকদের এই মডেলটিকে প্রথম ‘পূর্ণাঙ্গ ভ্রুণ মডেল’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

কারণ, বাস্তব ভ্রণ গঠনের সমস্ত দিকের সঙ্গে মিল রেখে স্টেম সেল থেকে পূর্ণাঙ্গ ভ্রুণ কাঠামো তৈরি করা হয়েছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

অধ্যাপক জ্যাকব হান্না বলেন, “এই মডেলটি সত্যিই ১৪ দিনের মানব ভ্রুণের একটি টেক্সটবুক ছবি, যা আগে কখনও তৈরি করা যায়নি।”

শুক্রাণু ও ডিম্বাণুর পরিবর্তে এই মডেল তৈরিতে মানুষের স্টেম সেল নেওয়া হয়েছে। এরপর সেখান থেকে শরীরের যে কোনো সম্ভাব্য টিস্যু তৈরির জন্য সেলগুলোকে কাজে লাগানো হয়েছে।

মানব ভ্রুণের শুরুর দিকে যে চার রকমের সেল পাওয়া যায়, স্টেম সেলকে ভেঙে ওই সেলগুলোতে পরিণত করতে রাসায়নিক ব্যবহার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...