বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বান্দরবানে অস্ত্র সহ আটক চাঁদাবাজ কৌশলে পালালো ইটভাটা ম্যানেজার

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানে আগ্নেয়াস্ত্র’সহ অস্ত্রধারী সশস্ত্র সংগঠনের ৩ সদস্যকে আটক করা হয়েছে। কৌশলে সন্ত্রাসী আস্তানা থেকে পালিয়ে ফিরলো অপহৃত ইটেরভাটার ম্যানেজার।

৬ই সেপ্টেম্বর বুধবার এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যয়ামলং এলাকা থেকে অপহৃত ইটেভাটার ম্যানেজার মোহাম্মদ ইউসুফ কৌশলে সন্ত্রাসীদের আস্তানা থেকে পালিয়ে এসেছে। খবর পেয়ে পেয়ে বুধবার দুপুরে সোনাইঝিড়ি পাহাড়ি এলাকা থেকে ম্যানেজারকে উদ্ধার করে আইনশৃংখলা বাহিনী।

এদিকে অপহরণের সাথে জড়িত পাহাড়ী সশস্ত্র সংগঠনের এক যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার তথ্যের ভিত্তিতে সশস্ত্র সংগঠনের আরও ২ জন সদস্যকে অস্ত্রশস্ত্র’সহ আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- খাগড়াছড়ির মংক্যচিং মারমা (২৩), লক্ষীছড়ির সালাউ মারমা এবং মানিকছড়ির চারিং মারমা।

স্থানীয় বাসিন্দাররা জানান, সশস্ত্র সন্ত্রাসী গ্রুপটি পাহাড়ের সশস্ত্র মূল সংগঠনগুলো থেকে বিভক্ত বিচ্ছিন্ন একটা গ্রুপ। গ্রুপের সদস্যরা নিজেদের কখনো জেএসএস, কখনো সংস্কার এবং কখনো ইউপিডিএফ নামেও পরিচয় দেন। মূলত গ্রুপটি ক্যায়ামলং, কুহালং, রাজবিলা এলাকাগুলো ভিন্ন নাম ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে। লোকজনদের ধরে নিয়ে গিয়ে মোটা অংকের অর্থ আদায় করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মংপু মারমা জানান, মঙ্গলবাররাতে নয়টার দিকে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ক্যয়ামলং এলাকায় বিএনপিনেতা মুকসুদ কোম্পানির ইটভাটায় ম্যানেজার মোহাম্মদ ইউসুফকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে অপহৃতকে উদ্ধারে যৌথ বাহিনীর সদস্যরা সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায়। অপহৃত ম্যানেজার কৌশলে সন্ত্রাসীদের আস্তানা পালিয়ে চলে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার পুলিশ কর্মকর্তা এসআই মো. আলমগীর জানান, অপহৃত ম্যানেজারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জড়িত সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ইতিমধ্যে জড়িত ৩ জনকে স্থানীয়দের সহযোগিতায় অস্ত্রশস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। এদের আস্তানা থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, অনেকগুলো মোবাইল ফোন’সহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...