শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ওয়াগনারকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার মার্সেনারি দল ওয়াগনারকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার।এর মানে হল, কেউ ওয়াগনারে যোগ দিলে, কিংবা ওই দলকে সমর্থন দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে যুক্তরাজ্য প্রশাসন।

বুধবারই এ প্রস্তাবের খসড়া ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন হওয়ার কথা। এ প্রস্তাব পাস হলে ওয়াগনারের সম্পদকে সন্ত্রাসীদের সম্পদ বিবেচনা করে তা জব্দ করতে পারবে সরকার।

ওয়াগনারকে একটি ‘সহিংস ও ধ্বংসাত্মক’ বাহিনী হিসেবে বর্ণনা করে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারমান বলেছেন, “এটা ভ্লাদিমির পুতিনের রাশিয়ার একটি সামরিক অস্ত্র। ইউক্রেইর ও আফ্রিকায় ওয়াগনার যা করছে,তা পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি।

তার ভাষায়, ওয়াগনার স্পষ্টতই একটি ‘সন্ত্রাসী বাহিনী’ এবং তাদের একমাত্র উদ্দেশ্য হল ক্রেমলিনের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পাশাপাশি সিরিয়া, লিবিয়া ও মালিসহ আফ্রিকার দেশগুলোতে যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ওয়াগনার বাহিনী। ইউক্রেইনে বেসামরিক নাগরিকদের হত্যা ও নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে এ বাহিনীর যোদ্ধাদের বিরুদ্ধে।

২০১৪ সালে ভাড়াটে সৈন্যদল ওয়াগনার গ্রুপ প্রতিষ্ঠা করেন পুতিন ঘনিষ্ঠ ইয়েভগেনি প্রিগোজিন। এ বছরের শুরুতে প্রিগোজিনের নেতৃত্বে কয়েক হাজার ওয়াগনার যোদ্ধা মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তবে সেই বিদ্রোহ ব্যর্থ হয়ে গেলে এ ভাড়াটে সৈন্যদলের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে।

গত ২৩ অগাস্ট বিমান বিধস্ত হয়ে কয়েকজন সহযোগীসহ নিহত হন ওয়াগনার প্রধান প্রিগোজিন। পরে তাকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সমাহিত করা হয়। ওই ঘটনাকে ক্রেমলিনের প্রতিশোধ হিসেবে দেখেন অনেকে।

ওয়াগনার যুক্তরাজ্যে নিষিদ্ধ হলে সেখানে ওই দলকে সমর্থন জানানো ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে গণ্য হবে। ওই সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বৈঠক করা, সংগঠনের লক্ষ্য সমর্থন করা এবং এর পতাকা বা লোগো প্রর্দশন করার মত কাজকে অপরাধ বিবেচনা করে সেজন্য ১৪ বছরের জেল বা ৫ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...