চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে হাটহাজারী উপজেলার সেফ হোমে মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলার সেফ হোম মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইকোলজিস্ট ও সিবিটি প্র্যাকটিশনার এবং চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ায় ক্লাবের সভাপতি তানজিয়া রহমান । এছাড়াও সভায় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান, চট্টগ্রাম জেলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ফরিদুল আলম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুশনি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সেফ হোমের উপ-তত্ত্বাবধায়ক আলমগীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও তিনি চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাব এর পক্ষ থেকে সেফ হোমে ২ টি সেলাইমেশিন , ২টি ক্যারামবোর্ড ও শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী এবং শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের বালিকার জন্য ২টি সেলাইমেশিন ও ক্যারামবোর্ড এবং বালকদের ও সরকারি শিশু পরিবার এর জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
