শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ঢাকা-ওয়াশিংটন সংলাপে আলোচনা ভোট ও র‌্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়েও

চট্টগ্রাম নিউজ ডটকম

ঢাকায় নিরাপত্তা সংলাপে নানা বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তার মধ্যে র‌্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং আগামী জাতীয় নির্বাচনও স্থান যায়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বার্ষিক এই সংলাপ শেষে মঙ্গলবার ফরেইন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিরক্ষা বিষয়ক যে ইস্যুগুলো আছে, সেগুলো বাদে অন্যান্য নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলো, সাইবার সিকিউরিটি, ইন্দো-প্যাসিফিক আউটলুক, এনার্জি সিকিউরিটি, মানবাধিকার ইস্যু- সবগুলো নিয়ে উনারা বিস্তারিত আলোচনা করেছেন।

আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন,  নির্বাচনের ব্যাপারে জানতে চেয়েছে বা আগ্রহ প্রকাশ করেছে।

আমরা বলেছি যে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর, প্রধানমন্ত্রী নিজেও অনেকবার বলেছেন। বিদেশিদের কাছেও বলেছেন।

এখন নির্বাচন কমিশন বাকি কাজগুলো করছে। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

র‌্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে তিনি বলেন, “র‌্যাবের ব্যাপারে ব্যাখ্যা ও লিখিত বক্তব্য যুক্তরাষ্ট্রকে আগেই দেওয়া হয়েছে।

সেটা দেশটির প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। তারা সব সময় যে কথা বলে যে, অ্যাকাউন্টিবিলিটি ও সংস্কারের ব্যাপারে তারা মনোযোগ দিচ্ছে। তারা (সেটা) ফলো করছে আরকি।

বৈঠকে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্বে দেন সেদেশের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।

বাংলাদেশ দলে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগ, জননিরাপত্তা বিভাগ, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছিলেন। দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...