বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বহদ্দারহাটে ১ হাজার ৭০০ কেজি চা জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় এস এস ট্রেডিং প্যাকেজিং ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৭০০ কেজি অবৈধ চা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, বহদ্দারহাট এলাকায় এস এস ট্রেডিং প্যাকেজিং ফ্যাক্টরির মালিক ছিলেন আবুল হাসান সোহেল নামের এক ব্যক্তি। ২০২১ সাল থেকে তিনি চায়ের ব্যবসা ছেড়ে দেন। বর্তমানে এস এস ট্রেডিং-এর নাম ব্যবহার করে প্রতিষ্ঠানটির কর্মচারী শরীফ অবৈধভাবে চা ব্যবসা পরিচালনা করছে। ক্রেতা সেজে শরীফের কাছ থেকে চা ক্রয়ের চেষ্টা করা হলে ভ্রাম্যমাণ আদালত দেখে সটকে পড়ে তিনি।

অভিযানের বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, শহরের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নামে/বেনামে অবৈধ চা মজুদ এবং অনুমোদনহীন প্যাকেটে বাজারজাত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চা ব্যবসায় এসব অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলমান থাকবে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান, ফটোগ্রাফার শাহ আকিব মর্তুজা এবং চান্দগাঁও থানার পুলিশ সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...