শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মেগা প্রকল্প ভোটের মাঠে বাহবার জন্য নয়: পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের মেগা প্রকল্পগুলো ভোটের মাঠে বাহবা পাওয়ার জন্য নয়, বরং উন্নয়ন কাজের সুফল জনগণের কাছে পৌঁছানোর জন্যই উদ্বোধন করা হচ্ছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ভোটের রাজনীতি করে, তবে এখন যে বড় বড় প্রকল্প উদ্বোধন করা হচ্ছে সেগুলো নির্বাচনের আগে বাহবা পাওয়ার জন্য নয়, বরং এসব প্রকল্প সাধারণ মানুষের তুষ্টির জন্য করা হয়েছে। আগামী মাসে মেট্রোরেলও মতিঝিল পর্যন্ত চালু করা হবে।

তিনি বলেন, নড়াইলে সেতু নির্মাণে ভুল নকশার জন্য প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। ভবিষ্যতে যেকোনো প্রকল্পের নকশা নির্ভুলভাবে তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রকল্প এলাকায় হঠাৎ স্থাপনা গড়ে তুলে জমি অধিগ্রহণে কেউ যাতে অন্যায়ভাবে সুবিধা নিতে না পারে সেদিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্বাচনী ভাবনা থেকে নয়। এ বছরের বাজেটও নির্বাচনকে কেন্দ্র করা হয়নি। তারপরও ভোটের আগে যদি এসব প্রকল্পের কাজ শেষ হয়, তাহলে জনগণ সে হিসেবে ভোট দেবে।

একনেকের আজকের সভায় ১২ হাজার ৯৫১ কোটি ৪৯ লাখ টাকার ১৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি নতুন এবং সাতটি সংশোধিত প্রকল্প।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...