বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে নিহত ১০ পরিবারকে আড়াই লাখ টাকার চেক প্রদান

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও বন্যার পানিতে নিহত ১০ জনের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস নিহতদের বৈধ অভিভাবকদের মাঝে চেকগুলো প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুল হোসাইন।

উপজেলা নির্বাহী অফিসার অফিস সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও বন্যার পানিতে বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন স্থানে নৌকাডুবি ও পানির তোড়ে ভেসে গিয়ে শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. সাকিব, ৪ নম্বর ওয়ার্ডের বদিউল আলম, ৯ নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিস, উপজেলার চরতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জান্নাতুল ফেরদৌস, একই ওয়ার্ডের আব্দুর রহিম, একই ইউনিয়নের শহিদুল ইসলাম, নলুয়া ইউনিয়নের শোভা কারণ, সোনাকানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. হেলাল, কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সানজিদা আক্তার ও কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকার মো.ইদ্রিস সওদাগর।

ইউএনও মিল্টন বিশ্বাস জানান, বন্যার পানিতে ডুবে নিহতদের দাফন-কাফন ও অন্যান্য কার্যাদি সম্পাদনের জন্য জেলা প্রশাসন কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে মৃত ব্যক্তির প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে আড়াই লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। তাদের সুবিধামত সময়ে সোনালী ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...