শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

জিল বাইডেন কোভিডে আক্রান্ত, বাইডেনের ‘নেগেটিভ’

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউজ জানিয়েছে, তার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে, তবে প্রেসিডেন্ট জো বাইডেনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

সোমবার জিলের জনসংযোগ বিষয়ক পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে বলেছেন, “আজ সন্ধ্যায় ফার্স্ট লেডির কোভিড-১৯ পজিটিভ এসেছে। তিনি তাদের ডেলাওয়ারের বাড়িতেই আছেন।”

৯ ও ১০ সেপ্টেম্বর ভারতে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তার মাত্র দিন কয়েক আগে কোভিডে আক্রান্ত হলেন তার ৭২ বছর বয়সী স্ত্রী। তবে তার সংক্রমণ মৃদু বলে জানিয়েছে হোয়াইট হাউজ

এর আগে গত বছর অগাস্টে কোভিডে আক্রান্ত হয়েছিলেন জিল। আর ৮০ বছর বয়সী বাইডেনের কোভিড পরীক্ষার ফল শেষবার পজিটিভ এসেছিল ২০২২ এর জুলাইয়ে। সোমবার সন্ধ্যায় বাইডেন একাই ডেলাওয়ার থেকে হোয়াইট হাউজে ফিরে আসেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, এ সপ্তাহে প্রেসিডেন্টকে নিয়মিত পরীক্ষা করা হবে এবং কোনো উপসর্গ প্রকাশ পায় কিনা সে বিষয়ে নজর রাখা হবে। তবে তার সফরসূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে মন্তব্য করেনি প্রেসিডেন্টের দপ্তর।

সফরসূচি অনুযায়ী, জি২০ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লির উদ্দেশে রওনা হবেন বাইডেন। এরপর রোববার তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যাবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...