চট্টগ্রামের রাউজান উপজেলায় ইকবাল হত্যা মামলার পলাতক আসামি আবু বক্কর ২৯ বছর আত্মগোপনে থাকার পর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।
রোববার (৩ সেপ্টেম্বর) রাউজানের গরীব উল্লাহ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু বক্কর (৪৮) স্থানীয় গরীব উল্লাহ পাড়ার মৃত মাহবুব আলমের ছেলে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, গ্রেপ্তার আবু বক্কর রাউজান থানার আলোচিত ইকবাল হত্যা মামলার আসামি। তিনি ২৯ বছর ধরে পালিয়ে ছিলেন। রবিবার র্যাবের এক অভিযানে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
