রবিবার, ১৬ আগস্ট ২০২৬

দু’দিনেও উদ্ধার হয়নি ঈদগাঁও খালে নিখোঁজ যুবক

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও খালে পানিতে ডুবে নিখোঁজ দুই সন্তানের জনকের কোন খোঁজ মিলেনি। উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া রাজঘাট সংলগ্ন ঈদগাঁও খালে ঐ যুবক নিখোঁজ হন ২ সেপ্টেম্বর সন্ধ্যায়।

নিখোঁজ মোহাম্মদ আরমান (২৫) একই উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মেহের ঘোনার (৪ নম্বর ওয়ার্ড) ছাবের আহমদের ছেলে।

নিখোঁজের শশুর সিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কাজ শেষ করে শশুর বাড়িতে ফেরার সময় ঈদগাঁও খাল পারাপার করছিল তার জামাতা আরমান। অন্যদিনের তুলনায় এদিন খালে পাহাড়ি ঢলের স্রোত বেশি ছিল। তা সত্ত্বেও আরমান তার সাথে থাকা দুইজন সহ খাল পার হতে চেষ্টা করে। ঐ দুইজন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও আরমান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ফজলুল হক ও রাশেল মিয়া জানান, তারা এক সাথে কাজ শেষ করে বাড়িতে ফিরছিল। খাল পার হবার সময়ও তারা একই সাথে ছিল। আমরা সাঁতার কেটে খালের ওপারে আসর পর আরমানকে দেখতে না পেয়ে আশপাশের মানুষ ডাকাডাকি করেও সম্ভাব্য অনেক জায়গায় খোঁজ পাওয়া যায়নি।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তা সুমেন বড়ুয়া বলেন, ঈদগাঁও খালে ডুবে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়ার পরপর আমরা ঘটনাস্থলে আসি।  কিন্তু ঘটনার সময় রাতে অন্ধকার ও নদীর স্রোত বেশি হওয়ায় উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি। পরদিন রবিবার সকাল থেকে ডুবুরি দলের সদস্যরা দিনব্যাপী উদ্ধার কার্যক্রম চালালেও তার খোঁজ পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলম ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার এহসানুল হক।

প্রথম দিন ঈদগাঁও থানার এএসআই আব্দুর রশিদ ও দ্বিতীয় দিন এস আই শফিকের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

একইদিন রাত ৯ টায়ও নিখোঁজ যুবকের খোঁজ না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...