শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য এম. আব্দুল লতিফের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ দিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

মন্ত্রী বলেন, দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণ বেশি বন্দি রয়েছে। কারাগারের ধারণক্ষমতা ৪২ হাজার ৮৬৬ জন হলেও বর্তমানে বন্দির সংখ্যা ৭৭ হাজার ২০৩ জন।

যশোর, সিলেট, দিনাজপুর, ফেনী, পিরোজপুর ও মাদারীপুর কারাগার ব্যতীত বর্তমানে দেশের সব কারাগারে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি আটক রয়েছে।

এরমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সর্বোচ্চ ৯ হাজার ৭৬৫ জন বন্দি রয়েছে। এই কারাগারের ধারণক্ষমতা ৪ হাজার ৫৯০ জনের।

ঝালকাঠি জেলা কারাগারে সর্বনিম্ন ১৮৯ জন বন্দি রয়েছে। আসাদুজ্জামান খান কামাল জানান, কারাগারের ধারণক্ষমতা বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া।

বর্তমানে ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, নরসিংদী ও জামালপুর- এই ৫টি কারাগার নির্মাণ ও সম্প্রসারণের কাজ চলছে। কারাগারগুলোর নির্মাণকাজ সমাপ্ত হলে বন্দি ধারণক্ষমতা প্রায় ৫ হাজার জন বৃদ্ধি পাবে।

আওয়ামী লীগের সদস্য নিজামউদ্দিন হাজারীর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, কারাগারে আটক বন্দিদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় শিক্ষক নিয়োজিত আছে।

এছাড়া বন্দিদের বিভিন্ন ধরনের ইনডোর খেলাধুলা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, মেডিটেশন, বই ও পত্র-পত্রিকা পড়ার ব্যবস্থা রয়েছে।

এরপরও কারাভ্যন্তরে অপরাধের কুফল সংক্রান্ত সচেতনামূলক ডকুমেন্টারি বা চলচ্চিত্র নিয়মিত প্রদর্শন করা হয়।

এ ছাড়া কারা কর্মকর্তা ও কারা পরিদর্শকরা কারাগার পরিদর্শনকালে মানবিক মূল্যবোধ সম্পর্কিত বিষয়ে আলোকপাত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...