রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মনজুরুল হক সংবর্ধিত

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে সংবর্ধিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মনজুরুল হক। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাইয়ের আঞ্চলিক প্রকাশনা চলমান মিরসরাইয়ের সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক তাঁর দীর্ঘ এক যুগেরও বেশি মফস্বল সাংবাদিকতার স্মৃতিচারণ করেন। একই সাথে তার পূর্বের কর্মস্থল ইত্তেফাক, ভোরের কাগজ ও পূর্বকোণে কাজ করা অভিজ্ঞতাও তুলে ধরেন। এসময় তিনি সাংবাদিকতার ধরন, পেশাদারিত্বসহ বিভিন্ন বিষয়ে অতীত ও বর্তমানের তারতম্য তুলে ধরেন।

মিরসরাইয়ে সাংবাদিকতা যেন আরও সমৃদ্ধ হয় এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সাংবাদিকদের কলম থাকবে ন্যায়ের পক্ষে। অন্যায়, অনাচারের বিরুদ্ধে লিখনির মাধ্যমে সোচ্ছার ভূমিকা পালন করতে হবে। স্বাধীন গণমাধ্যমের চর্চা ফিরে আসা দরকার।

এসময় তিনি মিরসরাই প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, শাহজালাল ইসলামী ব্যাংক লিমেটেডের কর্মকর্তা জিয়াউল হক জিল্লু, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, নির্বাহী সদস্য আবু সাঈদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, সাংবাদিক শিহাব উদ্দিন শিবলু ও তরুণ উদ্যোক্তা সোহরাব হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...