বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বর্ষায় প্রাণ ফিরে পেয়েছে ওয়াগ্গা দেবতাছড়ি রি তাং ঝর্ণা

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

প্রায় ১০০ ফুট উপর হতে ঝর্ণার পানি আঁচড়ে পড়ছে। আধা কি: মি: দূরে যেই ঝর্ণার পানির প্রবাহমান ধারার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। এই যেন ঝর্ণার আওয়াজ না, স্বর্গের কোন অপ্সরী তাঁর নুপুরের রিনিঝিনি শব্দে অপূর্ব নৃত্যগীত পরিবেশন করছেন। বলছিলাম ওয়াগ্গা দেবতাছড়ি রি তাং ঝর্ণার কথা। রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের দেবতাছড়ি দক্ষিণ পাড়ায় এই ঝর্ণা অবস্থিত। 

অনিন্দ্য সুন্দর এই ঝর্ণা বিশেষ করে বর্ষাকালে নবরুপে প্রাণ ফিরে পাই। ঝিরিঝিরি শব্দে উপর হতে পানি পড়ছে অবিরাম ধারায়। যে কেউ এই ঝর্ণার সৌন্দর্য অবলোকন করে কল্পলোপে হারিয়ে যেতে পারবেন। ঝর্নার আশেপাশে সবুজ বন বনানী এবং পাখির কলতান মনকে প্রফুল্ল করে তুলবে। ঝর্নার পাশে খাড়া পাহাড় এবং ঝর্ণা হতে নি:সরিত পানির জলধারা নেমে মিছেছলনা গেছে দেবতাছড়ি ছড়ায়।

মারমা ভাষায় রি শব্দের অর্থ হলো পানি এবং  তাং শব্দের অর্থ হলো তোলা বা উঠানো। অনেক বছর আগে এই ঝর্ণার পাশে একটা মারমা পাড়া ছিল। এই মারমা জনগোষ্ঠীরা এই ঝর্ণা হতে পানি তুলতে বলে  ঝর্ণার নামকরণ রি তাং করেছে বলে জানান স্থানীয় কারবারি রাজ চন্দ্র তনচংগ্যা।

তিনি আরোও বলেন, এখন এই ঝর্ণার পাশে মারমা সম্প্রদায়ের বসবাস নাই, প্রায় ৬০ বছর আগে তাঁরা অন্যত্র গিয়ে বসতি স্থাপন করেছেন। বর্তমানে এই ঝর্নার পাশে দক্ষিণ দেবতাছড়ি এলাকায় শতাধিক তনচংগ্যা পরিবারের বসবাস।

২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মদন মোহন তনচংগ্যা বলেন, আমার ওয়ার্ডের এই ঝর্ণা দেখতে খুব সুন্দর। এইখানে বর্ষাকালে প্রচুর পর্যটক আসে, তবে ঝর্ণার আসার পথ টুকু যদি সংস্কার করা হয় তাহলে আরোও পর্যটক আসবে।

১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার এবং  ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা বলেন, ওয়াগ্গা মৌজার মধ্যে এটি একটি বিখ্যাত ঝর্ণা। এই ঝর্ণার আসার পথ গুলো প্রশাসনের পক্ষ হতে অবকাঠামোগত উন্নয়ন করলে অনেক পর্যটক আসবে এখানে।

শনিবার (২ সেপ্টেম্বর) ঝর্ণা দেখতে আসা পর্যটকরা বলেন, প্রকৃতি দেবী অপরুপ সৌন্দর্য সাজিয়ে রেখেছে এই ঝর্ণায়। আমরা বিমোহিত হয়েছি এই ঝর্ণার সৌন্দর্য দেখে। আমাদের মন, হৃদয়কে উজাড় করে  দিয়েছে এই ঝর্ণার রুপ।

শনিবার এই ঝর্ণার সৌন্দর্য  উপভোগ এবং কমিউনিটি বেইজড ট্যুরিজম নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করতে দক্ষিণ দেবতাছড়ি রি তাং ঝর্ণায় যান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।

এসময় তিনি বলেন, জেলা প্রশাসনের একটি নির্দেশনা আছে  কমিউনিটি বেইজড পর্যটনকে ত্বরান্বিত করা। তাই আজকে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান এবং কারবারিদের নিয়ে আমি এই ঝর্ণা দেখতে এসেছি এবং এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। যারা প্রকৃতি পছন্দ করেন এবং এ্যাডভেঞ্চার প্রিয় তাঁরা এই ঝর্ণায় এসে নিরাশ হবেন না। আমা আশা করছি পর্যটন শিল্পের বিকাশে এই ঝর্ণা সমগ্র বাংলাদেশের পর্যটন প্রিয় মানুষের কাছে প্রিয় হয়ে উঠবে।

রাঙামাটি-ঘাগড়া-বড়ইছড়ি সড়কের দেবতাছড়ি স্টেশনে নেমে সড়কের পূর্ব পাশ ধরে প্রায় দেড় কি: মি: পায়ে হেঁটে এই ঝর্ণায় পৌঁছানো যায়। অথবা মূল সড়ক হতে  ১ কি: মি: পথ সিএনজি চালিত অটোরিকশা বা অন্যবাহন দিয়ে দক্ষিণ দেবতাছড়ি পাড়ায় গিয়ে আধা কি: মি : পথ হেঁটেও এই ঝর্ণায় পৌঁছানো যায়। পথেমধ্যে মহাজন পাড়া, দেবতাছড়ি দক্ষিণ পাড়ার অপুর্ব সৌন্দর্য, স্থানীয় বৌদ্ধ বিহার, সবুজ ক্ষেত, পাহাড়ি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা এবং দেবতাছড়ি ছড়ার সৌন্দর্য  উপভোগ করতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...