বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চকরিয়ায় অপহৃত তিন কিশোরী উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়া থেকে বিভিন্ন সময় অপহৃত তিন কিশোরীকে উদ্ধার ও এ ঘটনায় জড়িত তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) ভোরের দিকে তিন কিশোরীকে পৃথক তিন স্থান থেকে উদ্ধার ও ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন, সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর গ্রামের মোহাম্মদ সম্রাট (২২), কাকারা ইউনিয়নের মাইজঘোনা উত্তরপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম চম্বল গ্রামের ফরহাদুল ইসলাম (২২)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সুরাজপুর-মানিকপুর থেকে সকাল ৯টার দিকে মোহাম্মদ সম্রাট ও তাঁর সহযোগীরা ১৭ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে পেকুয়ায় নিয়ে যান। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার আজ সকালে অভিযান চালিয়ে পেকুয়া থেকে অপহৃত কিশোরী ও সম্রাটকে গ্রেপ্তার করেন।

অপরদিকে গত ৬ আগস্ট গ্রেপ্তার শফিকুল ইসলাম আরেক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। ওই কিশোরীর মা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। থানার এসআই মোহাম্মদ আল ফোরকান আসামির নিজ বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

অন্যদিকে গত ১২ আগস্ট এক কিশোরীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। অপহরণের তিন দিন পর ওই কিশোরীর মা বাদী হয়ে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গতকাল শুক্রবার রাতে থানার এসআই রাজীব চন্দ্র সরকার অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি ফরহাদুল ইসলামকে।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, অপহৃত তিন কিশোরীকে উদ্ধার ও এ ঘটনায় জড়িত তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

আরও পড়ুন

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...