চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৪৫ জন। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার জনে।
বুধবার (২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন রোগী। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি। এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬ জন। এর মধ্যে গত আগস্ট মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ১১ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৩ জনের। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন।
