শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বিদেশি মুরব্বিদের ডাকছে, শেখ হাসিনাকে হটাতে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। শেখ হাসিনার কীর্তি মুছে দেয়ার চক্রান্ত চলছে এবং দেশে একটি অস্বাভাবিক সরকার বসানোর ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। ওয়ান-এলিভেনের মতো অস্বাভাবিক সরকার বাংলার মাটিতে আমরা হতে দেব না।

তিনি বলেন, বিদেশি মুরব্বিদের ডাকছে, শেখ হাসিনাকে হটাতে। দরকার হলে আবার তত্ত্বাবধায়ক! আদালতের আদেশে তত্ত্বাবধায়ক মরে গেছে। সেটা কি আর জীবিত হবে? পার্লামেন্ট বিলুপ্ত হবে? সরকারের পতন হবে?

কাদের বলেন, গণতন্ত্রকে বাঁচাতে খেলা হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে খেলা হবে৷ প্রস্তত হয়ে যান। নির্বাচনের আর বেশি সময় বাকি নাই।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রস্তুত হয়ে যান। নির্বাচনের আর বেশি সময় নেই। এসময় আচরণ সংযত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংগঠনটির সাবেক এই সভাপতি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এই উন্নয়ন শীল কখনো হতো, যদি শেখ হাসিনা না থাকত? আমাদের আজকে ভাবতে হবে। ১৫ বছর এ বাংলাদেশ, ১৫ বছর পর এই বাংলাদেশ। এক বিশাল রূপান্তর। এর রূপকার, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, বঙ্গমাতার কন্যা শেখ হাসিনা।

কাদের বলেন, আজ কত চক্রান্তের খেলা। শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তাকে নির্বাচনে হারাতে পারবে নাম সে জন্য ষড়যন্ত্র করে তাকে নির্বাচন থেকে হটাতে চাচ্ছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, পদ্মা সেতু উঠলে নাকি ভেঙে চুড়ে যাবে৷ জোড়া তালি দিয়ে পদ্মা সেতু হচ্ছে এই সেতুতে ওঠা যাবে না। জ্বালারে জ্বালা, অন্তর জ্বালা। জ্বলছে বিএনপি। জ্বলছে তারেক রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...