রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বাঁশখালীতে বসতঘর থেকে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীতে বসতঘরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে মুহাম্মদ বাদশা সওদাগর (৫৬) নামে এক ব্যক্তিকে খুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে  উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পুর্ব-পুইঁছড়ি ৫ নম্বর ওয়ার্ডের বাদশা সাওদাগর বাড়ির মাইজ পাড়া এলাকায় তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং তার লাশ বাঁশখালী থানায় নিয়ে আসেন।

নিহত বাদশা সওদাগর পুর্ব-পুইঁছড়ি শাহাদাত মার্কেটের বাদশা ডেকোরেশনের সত্ত্বাধিকারী। সে ওই এলাকার মৃত মতিউর রহমানের পুত্র।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, বাদশা সাওদাগর প্রতিদিনের ন্যায় গত রাতে যথাসময়ে দোকান বন্ধ করে চলে আসেন বাড়িতে। বাড়িতে এসে খাবার শেষ করে পরিবারের সদস্যের সাথে কথাবার্তা বলে যে যার নির্দিষ্ট কক্ষে ঘুমাতে যায়। ভোরে তার মেঝ ছেলে আমির হোসেন’র মোবাইল খুঁজে না পাওয়ায় বাড়ির সদস্যদের সবাইকে জিজ্ঞেস করে। পরে বাবার শোবার কক্ষে গিয়ে দেখে বাবার রক্তাক্ত শরীর পরে আছে বিছানায়। বাদশা সাওদাগর আলাদা কক্ষে, তার পাশের কক্ষে তার ছেলেরা ও রান্নাঘরে আরেকটি কক্ষে তার স্ত্রী শোয়া ছিল।

আলাদা কক্ষে থাকায় কে বা কারা বাদশাকে খুন করলো তা জানতে পারেনি পরিবারের লোকজন এমনটি জানা যায়।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন পিপিএম জানান, রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা কিভাবে বাদশাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক’র মর্গে পাঠানো হয়েছে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...