রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বান্দরবানে কারিতাস উদ্যোগে বন্যা দুর্গতদের নগদ অর্থ ও ত্রাণ উপকরণ বিতরণ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য বান্দরবানে অতি বর্ষনের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ জনগণকে নগদ অর্থ ও জরুরি উপকরণ প্রদান করছে কারিতাস বাংলাদেশ। 

আজ ৩১ আগস্ট সকালে বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী, বীর বাহাদুর উশৈসিং।

অনুষ্ঠানে বান্দরবান জেলার সদর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের কাছে নগদ অর্থ ও উপকরণ সহায়তা বিতরণ করা হয়।

কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশে এর মাধ্যেমে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্সি সরকার এবং সিআরএস-এর আর্থিক সহায়তায় বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় মোট ৩,৭৫০ পরিবারকে সহায়তা প্রদান করার প্রকল্প গ্রহণ করেছে কারিতাস বাংলাদেশ।

স্থানীয় সংস্থা হিসেবে এতে বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করছে বান্দরবানে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও রাঙ্গামাটিতে আশিকা।

বৃহস্পতিবার বান্দরবান সদর ইউনিয়ন হতে নির্বাচিত ১৫০ ক্ষতিগ্রস্ত পরিবারকে তাদের জরুরী প্রয়োজন যেমন খাদ্য ও পানীয়,ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয়তা পূরণের জন্য পরিবার ভিত্তিক ৫,৫০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের স্বাভাবিক জীবন পুনরায় শুরু করাটাই এ সহায়তার উদ্দেশ্য। স্বাস্থ্যবিধি উপকরণ ওয়াশকিটস্ প্যাকেজ ও প্রদান করা হয়। উল্লেখ্য, পর্যায়ক্রমে বান্দরবান জেলাসহ নির্বাচিত এলাকায় মোট ৩,৭৫০ পরিবারকে নগদ অর্থ সহায়তাও উপকরণ বিতরণ করা হবে।

বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমরা সৃষ্টির সেরাজীব হয়েও পাহাড় কেটে,ঝিড়ি-ঝর্ণার পাথর তুলে প্রকৃতিকে ধ্বস করছি আর খাল-বিল নালার পানি প্রবাহকে দখল করে অট্টালিকা গড়ে তুলছি। সুতরাং প্রকৃতির বিরূপ আচরণের প্রভাব পরবেই সাথে সাথে অতি বৃষ্টিতে জলাবদ্ধতা হবেই। তাই জলবায়ু পরিবর্ত ও দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে আরো সচেতন হতে হবে। বর্তমান সরকার এসকল মানুষ‌কে যতটুকু সম্ভব সহ‌যো‌গিতা করছে পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থাও দুর্গতদের ত্রাণ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সরকারের পাশাপাশি কারিতাস বাংলাদেশের এই উদ্যোগ প্রশংসিত। কারিতাস প্রতিটি দুর্যোগে বান্দরবানবাসীর পাশে দাঁড়িয়েছে বহুবছর ধরে। তিনি অন্যান্য সংস্থাকেও দুর্গতদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা, বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুন রতন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ কাজী রায়হান কাজেমী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান জেলার সেক্রেটারি অমল কান্তি দাশ, হিউম্যানিট্যারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...