শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী: আরাফাত

চট্টগ্রাম নিউজ ডটকম

অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত এমপি বলেন, আওয়ামী লীগ সাধারণ জনগণের ক্ষমতায়নের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী।

অপরদিকে আমাদের প্রতিপক্ষরা স্বাধীনতাবিরোধী, বাংলাদেশ বিরোধী, মিথ্যাচারের অপরাজনীতি করে। তারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কড়াইল আদর্শনগর এলাকায় পানির পাম্প, রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন আরাফাত।

মোহাম্মদ এ আরাফাত বলেন, কড়াইল আদর্শনগর এলাকায় বসবাসরত সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে সুপেয় পানির সমস্যায় ভুগছেন।

সাধারণ জনগণের এই কষ্ট লাঘবের জন্য আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরেই পানির পাম্পটি দ্রুত উদ্বোধনের তাগিদ দেই। এছাড়া বস্তির ভিতরের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। পর্যায়ক্রমে এসব রাস্তাগুলো সংস্কার করা হবে।

তিনি আরও বলেন, রাজনীতিতে বিএনপি-জামায়াত যেই মিথ্যাচার করছে, তা আমাদের মোকাবিলা করতে হবে সত্য দ্বারা। এ জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। এছাড়া হত্যা-খুন, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, বোমাবাজির অপরাজনীতি বাংলার মাটি থেকে চিরতরে দূর করতে হবে।

তিনি আর বলেন, আমাদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের বঙ্গবন্ধুর আদর্শের কর্মীবাহিনী গড়তে হবে। শেখ হাসিনার সৃষ্ট উন্নয়নশীল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেধাভিত্তিক রাজনীতি, মুক্ত চিন্তার বিকাশ ও দক্ষ মানবশক্তির বিকল্প নাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াকিল উদ্দিন, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলালসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...