কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে মায়মুনা আকতার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বড়ঘোপ ইউনিয়নের মিয়ার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু মায়মুনা আক্তার ওই এলাকার ফারুকের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
