রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ভোটার হালনাগাদ কার্যক্রম

কাপ্তাইয়ে ভোটার বেড়েছে ২৮৪৯ জন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  সারাদেশের ন্যায় রাঙামাটির কাপ্তাইয়ে ২০২২ সালের ৯ জুন হতে ২৪ জুলাই পর্যন্ত ভোটার হালনাগাদ কার্যক্রম করা হয়েছিল।

চলতি বছরের ৩ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

কাপ্তাই  উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চূড়ান্ত ভোটার তালিকায় কাপ্তাইয়ে মোট ভোটার, ৪৮ হাজার ৮ শত ৭৫ জন।

যা একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে ২ হাজার ৮ শত ৪৯ জন বেশী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে মোট ভোটার ছিল‌ ৪৬ হাজার ২৬ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। তৎমধ্যে কাপ্তাইয়ে মোট ৪৮ হাজার ৮ শত ৭৫ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬ শত ৯৪ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ১ শত ৮১ জন।

তৎমধ্যে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৫ শত ৯৩ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬ শত ৩৭ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৯ শত ৫৬ জন।

২ নং রাইখালী ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ২ শত ১১ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ১ শত ৯৪ জন এবং মহিলা ভোটার ৭ হাজার সতের জন।

৩ নং চিৎমরম ইউনিয়নে  মোট ভোটার ৪ হাজার ২ শত ৪০ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ১ শত ২১ জন এবং মহিলা ভোটার ২ হাজার ১ শত ১৯ জন।

৪ নং কাপ্তাই ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৯৫ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭ শত ৭২ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৩ শত ২৩ জন।

৫ নং ওয়াগ্গা ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ৭ শত ৩৬ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯ শত ৭০ জন এবং মহিলা ভোটার ৩ হাজার ৭ শত ৬৬ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার আরোও বলেন, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে সর্বমোট ১৮ টি ভোট কেন্দ্র হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে ভোট কেন্দ্র আরোও বাড়তে পারে। আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা  প্রকাশ করবেন। বর্তমানে কাপ্তাইয়ে ভোট কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...