শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

শেখ হাসিনায় আস্থা রাখার আহ্বান এমএ সালামের

নিজস্ব প্রতিবেদক

স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলমতের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম।

আজ বুধবার চট্টগ্রামের এলজিআইডি হলরুমে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ সালাম বলেন, ‘হাজার বছরের পরাধীন জাতির মুক্তিদাতা বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর আজীবনের আরাধ‍্য স্বপ্ন ছিল বাঙালির স্বাধীনতা ও শোষিত মানুষের মুক্তি।

স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মধ্যে একটি যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তুপকে পুনঃর্গঠন করে সমৃদ্ধির সোপানে পৌঁছানোর লগ্নেই বঙ্গবন্ধুকে ঘাতকরা নৃশংসভাবে হত‍্যার মাধ্যম দেশের অগ্রগতি থামিয়ে দেয়।

আজ বঙ্গবন্ধু কন‍্যা নানান প্রতিকূলতা পেরিয়ে অকল্পনীয়ভাবে দেশকে উন্নয়ন অগ্রগতির মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার ওপর সবার আস্থা রাখা উচিত।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলুয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক বাসন্তি প্রভা পালিত, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট দীপক কান্তি দত্ত প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

আরও পড়ুন

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...