শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সাগরে বোটের ইঞ্জিন বিকল, ১৪ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার নৌকা থেকে ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আব্দুর রহমান জানান, ‘এফবি কাজী’ নামের মাছ ধরার নৌকাটি গত ২৩ আগস্ট বাঁশখালীর প্রেমাশিয়া ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে ২৬ আগস্ট দিবাগত মধ্যরাতে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এরপর থেকে গত চারদিন নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। মঙ্গলবার (২৯ আগস্ট) নৌকাটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে।

পরবর্তীতে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ পোর্টে গ্র্যান্ডের অধিনায়ক লে. কমান্ডার ইমতিয়াজ উদ্দিন সরকারের নেতৃত্বে সকাল ৯টা ৩৫ মিনিটে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

উত্তাল সমুদ্রে টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে বিপজ্জনকভাবে ভাসতে থাকা নৌকাটি আনুমানিক বেলা দেড়টায় ১৪ জন জেলেসহ গভীর সমুদ্রে সাঙ্গু মোহনা থেকে আনুমানিক ২০ নটিক্যাল মাইল দূর হতে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়ার পর নৌকাটির মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

আরও পড়ুন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...