শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

‘নিখোঁজ’ পপির খবর দিলেন চিত্রনায়িকা নিপুণ

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। রূপের জাদুতে লাখো তরুণের ঘুম কেড়েছেন তিনি। চলচ্চিত্র জগতে ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা।

বেশ কিছুদিন ধরেই নিখোঁজ রয়েছেন এই নায়িকা। তার কাছের মানুষ, পরিবার-বন্ধুবান্ধব ও সিনেমা সংশ্লিষ্টরা খোঁজ পাচ্ছেন না পপির। এমনকি বন্ধ রয়েছে তার ব্যবহার করা দীর্ঘদিনের পুরনো ফোন নম্বরটিও।

এ দিকে পপি নিখোঁজের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। এমনকি সন্তানও এসেছে তার কোলে। তাই বর্তমানে স্বামী, সংসার আর সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে এই নায়িকার। কিন্তু কেউই পপি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে নারাজ।

তবে এবার পপির খোঁজ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আরেক জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার। তিনি বলেন, পপি যেহেতু আমাদেরও খুব পছন্দের একজন শিল্পী, আমারও খুব পছন্দের একজন মানুষ।

তার আপডেট বলতে এতটুকু বলতে পারব, নির্বাচনের সময় আসলেই ও যোগাযোগ করেছিল। ভালো আছে, সুস্থ আছে। এতটুকুই বলতে পারব। এর বেশি কিছু বলতে পারব না।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নিপুণ অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘অপলাপ’র প্রিমিয়ারে হাজির হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় পপি সম্পর্কে এই তথ্যটি দেন এই নায়িকা।

এর আগে, ২০২২ সালের জানুয়ারিতে হঠাৎ একটি ভিডিও বার্তায় পপি জানিয়েছিলেন, ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়।

দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।’

ওই ভিডিও বার্তায় চলচ্চিত্র শিল্পী সমিতির এক নেতার দিকে অভিযোগের আঙুল তোলেন পপি। জানান, ওই ব্যক্তির কারণে নাকি বারবার অপমানিত হতে হয়েছে তাকে।

এমনকি তার সদস্য পদ বাতিলের নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছিল। মূলত এসব কারণেই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন পপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

আরও পড়ুন

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...