বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আওয়ামীলীগ ক্ষমতায় থাকার কারণে সব সেক্টরে উন্নয়ন হয়েছে: বীর বাহাদুর উশৈসিং এমপি

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে দেশের সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

তিনি বলেছেন , মানুষ এখন বিচ্ছিন্ন নয়। উন্নয়নের কারনে পাহাড় ও সমতলের মানুষ এগিয়ে যাচ্ছে, দেশের অবকাঠামো খাতে উন্নয়নে প্রধানমন্ত্রী চমক দেখিয়েছেন। দেশের প্রতিটি গ্রাম ও শহরের সব নাগরিকের কাছে উন্নয়নের সকল সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। ৩০শে আগস্ট বুধবার সকালে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় এলজিইডি, বান্দরবান জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও সড়ক জনপথ বিভাগের ২২ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে ১৪ টি প্রকল্পের উদ্বোধন কালে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম, লামা উপজেলার ইউএনও মোস্তফা জাবেদ কায়সার, আলীকদম উপজেলা ইউএনও জাবের মোহাম্মদ শোয়েব, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী,জিয়ায়ুল ইসলাম মজুমদার,সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, মোঃ মোসলে উদ্দিন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকল্প গুলোর মধ্যে লামা চকরিয়া সড়কের ইয়াংছায় ব্রিজ নির্মাণ, বাজার শেড, সড়ক, সেচের ড্রেইন মসজিদ, মন্দির নির্মাণ রয়েছে। পরে মন্ত্রী দুটি উপজেলায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...