ফটিকছড়িতে কাঞ্চন নগর আহমদিয়া কেরামতিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে ইউনিয়নের মানিকপুরস্থ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব।
এতে প্রধান আলোচক ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী দিদারুল আলম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সমাজ সেবক এজাহার মিয়া ভান্ডারী, এডভোকেট নাছির উদ্দিন আহমদ খান রনি,উপজেলা আওয়ামী লীগ নেতা আকতার উদ্দিন বাচ্চ, ইলিয়াস কাঞ্চন।
মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি জানে আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ইঞ্জিয়ার শাহ আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, সালাউদ্দিন মেম্বার, মঈন উদ্দিন আশেক প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদ, আসাদুজ্জামান তানভীরসহ আরো অনেকে।
সভায় প্রধান অতিথি বঙ্গবন্ধুর জীবনাদর্শন থেকে থেকে শিক্ষা নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
