শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ও অংশীদারত্ব উভয় দেশের জন্যই পারস্পরিক লাভজনক হিসেবে প্রমাণিত।

আরও পড়ুন: কে কত বড় শক্তিশালী সিন্ডিকেট, আমি দেখবো: প্রধানমন্ত্রী

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীতেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় বিদ্যুৎ-জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামোসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে মার্কিন কোম্পানিগুলো আরও বিনিয়োগ করতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে, দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে এদিন বিকেলে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, প্রথমবারেই ব্রিকসের সদস্যপদ পাওয়ার চেষ্টাও আমরা করিনি। আমরা যখন জানলাম যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে, ওটার ওপরেই আমাদের আগ্রহটা বেশি ছিল।

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের চিঠির বিষয়ে সরকারপ্রধান বলেন, আত্মসম্মান না-থাকায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করছেন।

তিনি বলেন, ইউনূসের বিরুদ্ধে টেলিকম শ্রমিকরা মামলা করেছে। বিচার বিভাগ স্বাধীন, এখানে আমার করার কিছু নেই। যারা বিবৃতি দিয়েছেন, তাদের বলব আপনারা এসে দেখুন, কীভাবে বিচার হচ্ছে, যাচাই করে দেখুন।

এ সময় বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা হয়তো নির্বাচনে আসবে, নমিনেশন বাণিজ্য করবে। কিছু টাকা পুরানা পল্টন, কিছু টাকা গুলশান অফিস পাবে। আর মোটা অংকের টাকা যাবে লন্ডনে। এই তো তাদের নির্বাচনে অংশগ্রহণ।

তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক মানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যতগুলো উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হলো জনগণ কি অংশগ্রহণ করেনি? জনগণ তো অংশগ্রহণ করেছে। সেটাই তো অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণ ভোট দেবে, সেই ভোটে যারা জয়ী হবে তারাই সরকারে আসবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...