৪১তম বিসিএসে আনোয়ারা উপজেলার বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পাঁচ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে মুহাম্মদ মিজানুর রহমান, শুভ পাল ও মেহেদী হাসান আমজাদ, প্রশাসন ক্যাডারে মো. সাব্বির আহমেদ ও মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। তাঁদের মধ্যে মিজানুর রহমান সারাদেশে ২য় স্থান অর্জন করেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া ও শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন প্রমূখ।

অপরদিকে এরপর ৪১ তম বিসিএস বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম।
