শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

হালিশহরে অবৈধ চা ব্যবসা, দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর হালিশহরে নিলাম বর্হিভূত চা কেনা, অস্বাস্থ্যকর পরিবেশে চা প্যাকেটজাত করার অপরাধে রাজধানী ফুড প্রডাক্টসকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ আগস্ট) হালিশহর এলাকায় মোল্লাপাড়ায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

এসময় নিলাম ছাড়া কেনা ১০ হাজার কেজি চা (২০০ বস্তা) ট্রাক থেকে আনলোডের সময় হাতেনাতে জব্দ করা হয়। ৩টি ব্রান্ডের নামে ১৪ ধরনের প্যাকেটে প্রতিষ্ঠানটি অবৈধভাবে চা বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

মোহাম্মাদ রুহুল আমীন বলেন, চা বোর্ডের লাইসেন্স না নিয়ে নকল প্যাকেট ও ব্রান্ড নাম ব্যবহার করে অবৈধভাবে ব্যবসা করছে চট্টগ্রামের বেশ কিছু প্রতিষ্ঠান। এ ছাড়া কালোবাজার থেকে চা কিনে অস্বাস্থ্যকর পরিবেশে প্যকেটজাত করে চা বিক্রি করছে কিছু অসৎ ব্যবসায়ী। এসব অনিয়ম প্রতিরোধে চা বোর্ড মোবাইল কোর্ট পরিচালনা করছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

তিনি চা ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করে বৈধ ভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনাও দেন।

বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং হালিশহর থানার পুলিশ অভিযানে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...