শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দরকার শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা: আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য দরকার স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্ণমেন্ট। এ চারটি স্তম্ভকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করতেই সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। এর প্রথম কাজ স্মার্ট সিটিজেন তৈরি করা। সে লক্ষে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়া শিক্ষার্থীদের ক্রিয়েটিভ, ইনোভেটিব, প্রবলেম সলভার তথা ফিউচার স্মার্ট সিটিজেন হিসেবে তৈরি করতে ইতিমধ্যে সারাদেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। চট্টগ্রামে ‘নলেজ পার্ক’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সুতরাং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দরকার শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা।

রোববার (২৭ আগস্ট) চট্টগ্রামের চান্দগাঁওয়ে নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে  শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, নতুন করে প্রাইমারিতে ৫ হাজার এবং স্কুল, কলেজ ও মাদ্রাসায় আরো ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্মাণ করা হবে। ইতিমধ্যে স্কুল পর্যায়ে ৩ শত “স্কুল অফ ফিচার” স্থাপন করা হয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে আরো ১ হাজার স্কুল অফ ফিউচার বা স্মার্ট স্কুল স্থাপন করা হবে। সেখানে শিক্ষার্থীরা রোবটিক্স, লেগো, ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল কনটেন্ট তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তারা চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে।

তিনি বলেন, চট্টগ্রামে শেখ কামাল আইটি ট্রেনিং কমিশন সেন্টার নির্মাণ কাজ শেষ পর্যায়ে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিন আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই সেটি উদ্বোধন করবেন।

আইসিটি সচিব শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইন্ডিয়ান হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন। এতে আরো বক্তৃতা করেন নোমান আল মাহমুদ এমপি, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...