শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে আধা কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় আধা কেজি ওজনের স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।

রবিবার (২৭ আগস্ট) সকাল ৯ টার দিকে দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইটে করে আসা এক যাত্রীর এই স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ রেজাউল করিম। তিনি কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযুক্ত রেজাউল সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। আগে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে মোট ৫৩৫ গ্রাম ওজনের একটি সোনার বার, ৫টি সোনার চুড়ি, দুটি সোনার পিণ্ড ও ৫টি রিং সদৃশ সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, অভিযুক্ত যাত্রী সোনার পিণ্ড ও রিং সদৃশ সোনা ফ্রাইপেনের হাতলের ভেতরে এবং বডি স্প্রের মুখে বিশেষভাবে লুকিয়ে এনেছেন। তার বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...