শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বিএনপির আন্দোলনে জনগণের সাড়া নেই: কর্ণফুলীতে ভূমিমন্ত্রী

মো. মহিউদ্দিন, কর্ণফুলী

বিএনপির আন্দোলনে জনগণের সাড়া নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে কর্ণফুলী উপজেলার অস্থায়ী মাঠে দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, তাদের (বিএনপির) আন্দোলন কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতেছে না। তাদেরকে অবশ্যই নির্বাচনে আসতে হবে।তারা বিএনপি যাদের উপর ভর করে আন্দোলনে এসেছিল। তাঁরাও বলছে নির্বাচনে অংশগ্রহণ করতে ক্ষমতায় আসতে হলে আরও অনেক কষ্ট করতে হবে। সুতরাং ক্ষমতায় আসতে গেলে নির্বাচনে আসতে হবে। জনগণেই ঠিক করবে কাকে ক্ষমতায় আনবে। তবে জনগন আর বোকা নয়।

তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগই স্বাধীনতার পক্ষের শক্তি মানুষের ভাগ্য উন্নয়নের শক্তি। উন্নয়ন কত প্রকার ও কি কি সেটা আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে। আমরা কারো সাথে শত্রুতা করতে চাই না সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই। বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে প্রধানমন্ত্রীর হৃদয়ে চাপ বেড়ে যায়। আগামীবার ক্ষমতায় আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমে যাবে। আগামীতে আরও অনেক পরিবর্তন আসবে

সাইফুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ বিগত সময়ের চেয়েই অনেক বেশি শক্তিশালী। আগামী নির্বাচনের মধ্য দিয়ে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ ততদিন এগিয়ে যাবে। কোনোভাবেই স্বাধীনতা বিরোধীদের হাতে আপনারা ক্ষমতা দিবেন না।

দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়ের এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী ফারুক আমজাদ খান।

জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সঞ্চলনায় এতে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি এম পেয়ারুল ইসলাম, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ড.জমির উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক এ.কে এম আজমি, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা,উপ -পাট ও বস্তু বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু।

শোক দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা আ.লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম, সম্পাদক জহিরুল ইসলাম, কর্ণফুলী উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান, সম্পাদক সাঈদ খান আরজু। এছাড়াও অনুষ্ঠানে জেলা সেচ্ছাসেবক লীগের বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ শোক সভায় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...